প্রদোষ চন্দ্র মিত্র ওরফে ফেলুদা সত্যজিৎ রায় সৃষ্ট বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় কাল্পনিক গোয়েন্দা চরিত্র। ১৯৬৫ সালের ডিসেম্বর মাসের সন্দেশ পত্রিকায় ফেলুদা সিরিজের প্রথম গল্প " ফেলুদার গোয়েন্দাগিরি " প্রকাশিত হয়। ১৯৬৫ থেকে ১৯৯৭ পর্যন্ত এই সিরিজের মোট ৩৫টি সম্পূর্ণ ও চারটি অসম্পূর্ণ গল্প ও উপন্যাস প্রকাশিত হয়েছে। ফেলুদার প্রধান সহকারী তার খুড়তুতো ভাই তপেশরঞ্জন মিত্র ওরফে তোপসে ও লেখক লালমোহন গাঙ্গুলি (ছদ্মনাম জটায়ু)। ফেলুদার চরিত্র নির্মাণে সত্যজিৎ রায় তার ছোটবেলায় পড়া শার্লক হোমস এর গোয়েন্দা গল্পের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তাই ফেলুদার চরিত্রের সাথে অনেক জায়গায় আমরা হোমসের আর ফেলুদার ভাই ও সহকারি তোপসের সাথে হোমসের সহকারি ওয়াটসনের মিল পাই। ফেলুদার গল্প বা উপন্যাসের মতই ফেলুদার কমিক্স ও সকলের কাছে অনেক জনপ্রিয়। নিচে ফেলুদার কমিক্সগুলো ধারাবাহিক ভাবে দেয়া হলো আপনাদের জন্য ১. ফেলুদার গোয়েন্দাগিরি Download ২. শেয়াল দেবতা রহস্য Downloa...
গুপী গাইন বাঘা বাইন, হীরক রাজার দেশে ও গুপি বাঘা ফিরে এলো বিশ্ববিশ্রুত চলচ্চিত্রকার সত্যজিৎ রায় কর্তৃক ছোটদের জন্য নির্মিত একটি চলচ্চিত্র। প্রখ্যাত শিশুসাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত একই নামের একটি রূপকথা অবলম্বনে এই চলচ্চিত্রগুলি নির্মিত হয়েছে। সত্যজিত রায়ের "গুপি গাইন বাঘা বাইন", "হীরক রাজার দেশে" ও "গুপি বাঘা ফিরে এলো" এই ৩টি সিনেমাতে যত গুলি গান ব্যবহার করা হয়েছে সবগুলো গান বই আকারে একটি সংকলন বের হয়েছে। এই এক বইয়ে সব গান আছে। আনন্দ পাবলিকেশন এই সংকলন বের করেছে। বই পরিচিতিঃ গুপি বাঘার গানের খাতা প্রকাশনীঃ আনন্দ আনন্দ পাবলিকেশন Download
হ্যারি পটার ( ইংরেজিতে Harry Potter ) ব্রিটিশ লেখিকা জে. কে. রাউলিং রচিত সাত খন্ডের কাল্পনিক উপন্যাসের একটি সিরিজ। এই সিরিজের উপন্যাসগুলিতে জাদুকরদের পৃথিবীর কথা বলা হয়েছে এবং কাহিনী আবর্তিত হয়েছে হ্যারি পটার নামের এক কিশোর যাদুকরকে ঘিরে, যে তার প্রিয় বন্ধু রন উইজলি ও হারমায়োনি গ্রেঞ্জারকে সাথে নিয়ে নানা অ্যাডভেঞ্চারে অংশ নেয়। কাহিনীর বেশিরভাগ ঘটনা ঘটেছে হগওয়ার্টস স্কুল অব উইচক্র্যাফট এন্ড উইজার্ডরিতে । মূল চরিত্র হ্যারি পটারের বড় হওয়ার পথে যেসব ঘটনা ঘটে, তার শিক্ষাজীবন, সম্পর্ক ও অ্যাডভেঞ্চার নিয়েই কাহিনী রচিত হয়েছে। আবার বইটিতে মানুষের বন্ধুত্ব, উচ্চাশা, ইচ্ছা, গর্ব, সাহস, ভালবাসা, মৃত্যু প্রভৃতিকে যাদুর দেশের জটিল ইতিহাস, বৈচিত্রপূর্ণ অধিবাসী, অনন্য সংস্কৃতি, ও সমাজের দৃষ্টিকোণ বর্ননা করা হয়েছে। কাহিনী মূলত কালো-যাদুকর লর্ড ভলডেমর্ট , যে জাদু সাম্রাজ্যে প্রতিপত্তি লাভের উদ্দেশ্যে হ্যারির বাবা-মাকে হত্যা করেছিল ও তার চিরশত্রু হ্যারি পটারকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে। ১৯৯৭ ...
Comments
Post a Comment